বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ এবং পরিকল্পনা কমিশনের সদস্য মো. আব্দুল মান্নান হাওলাদারকে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) পদে নিয়োগ পেয়েছেন।
সিলেট বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা, বরিশালের বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুক পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত (উপসচিব) এসএম ফিরোজ আলম ওয়ারপো’র পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মোহা. কামাল রেজা জীবন বীমা কর্পোরেশনের চট্টগ্রামস্থ কার্যালয়ের জিএম, বিসিএসআইআর-এর সচিব ড. মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশাসন) এবং সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. মনিরুজ্জামানকে এসএনএসপি’র উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
প্রশাসনে পদে রদবদল
বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ এবং পরিকল্পনা কমিশনের সদস্য মো. আব্দুল মান্নান হাওলাদারকে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।





