গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা চালু হচ্ছে। এই বিশেষ রিকশা ও বাসসেবা চালুর সম্ভাব্য তারিখ ৯ আগস্ট (মঙ্গলবার) বলে জানা গেছে।
সূত্র জানায়, গুলশানে ২০০, বনানীতে ২০০, বারিধারায় ও নিকেতনে ৫০টি করে বিশেষ রঙের রিকশা চলবে। রিকশাচালক ও মালিকদের বিস্তারিত পরিচয় নেওয়া হয়েছে। একটি রিকশার জন্য তিনজন করে চালক থাকবেন। প্রতি চালক আট ঘণ্টা করে রিকশা চালাবেন।
পুলিশ প্লাজা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর এবং কাকলি মোড় থেকে নতুন বাজার এই দুটি রুটে প্রতি ১০ মিনিট পরপর বাস ছাড়বে। এসব বাস হবে ছোট আকৃতির বিশেষ বাস।
এসএ/টাইম





