সিলেট ওসমানীনগর থানার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জনের মত। ১৭ ডিসেম্বর বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঐ হাসপাতালে সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ টিম বর্তমানে অবস্থান করছে।

ওসির মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি মিজানুর রহমান।

এমকে