ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতার গুলিতে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নারী যুবলীগ নেতার বিরুদ্ধে করা নারী নির্যাতন মামলার সাক্ষী ছিলেন বলে পুলিশ জানায়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাদানা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ওই নারীর নাম বিবি হাজেরা খাতুন (২৮)। সোনাগাজী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের ভাষ্য, অভিযোগ ওঠা যুবলীগ নেতা জসিম উদ্দিন (৩২) উপজেলার ২ নম্বর বগাদানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

সোনাগাজী থানার পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।

সোনাগাজী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নবীর হোসেনের ভাষ্য, জসিম উদ্দিন পারিবারিক ও নারী নির্যাতন মামলার আসামি। ওই মামলায় বিবি হাজেরা খাতুন একজন সাক্ষী ছিলেন। ঘটনার পর থেকে জসিম উদ্দিন পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ