নীলফামারীর ডোমারে রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় অলকা রানী রায় (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকেউপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ কলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলকা রানী নওদাবশ কলাপাড়ার রুপচানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ডোমার বাজার থেকে নাতীকে সঙ্গে নিয়ে অলকা রানী রায় বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে ভটভটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ডোমার থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





