রাজধানীর মোহাম্মদপুর বাশবাড়ি এলাকায় সুমন (৩০) নামে এক স্কুল বাস চালককে গুলি করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে ।
মোহাম্মদপুর থানার এসআই ফজল ইসলাম জানান, সুমনের বাসা বাশবাড়ি এলাকাতেই। খাওয়া দাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে রাস্তায় হাটতে বের হয়। হঠাৎ করে তখন তার ডান পায়ে একটি গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এমই





