রাজধানীর ডেমরার সারুলিয়ায় সাড়ে ৩ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর বাবা জানান, তারা একটি ভাড়া বাসায় থাকেন। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন ও তার স্ত্রী বাসায় বসে জামায় পুঁতি লাগানোর কাজ করেন। এ দিন সকালে তিনি বাইরে কাজে চলে যান। শিশুর মা ১১টার দিকে পুঁতি আনতে বাইরে গেলে বাড়ির আরেক ভাড়াটিয়া রনি (২৫) মেয়েটিকে টিভি দেখার কথা বলে তার কক্ষে নিয়ে যায়।

নিজ কক্ষে নিয়ে রনি মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রনি পালিয়ে যায়।

ভুক্তভোগীকে উদ্ধার করে সন্ধ্যার দিকে ডেমরা থানায় নেওয়া হয়। শিশুটির বাবা বাদী হয়ে রনিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-১।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, আসামিকে খোঁজা হচ্ছে। নির্যাতিতাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

অভিযুক্ত রনি নোয়াখালীর সুধারাম উপজেলার মালেক পাটোয়ারীর ছেলে।

এএইচ