কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে একটি ট্রাকভর্তি ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ ধাওয়া করে ফেনসিডিলসহ ট্রাকটি আটক করে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক আশরাফ উদ্দিন জানান, সীমান্ত এলাকা থেকে ট্রাকভর্তি ফেনসিডিল পাচারের গোপন খবর পেয়ে পুলিশ কুষ্টিয়া-প্রাগপুর সড়কে ঢাকা মেট্রো-ট-১৮-৪৪১৮ নম্বরধারী ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। চালক পুলিশের নির্দেশ না মেনে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকটি আল্লারদর্গা এলাকায় ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

এসময় ট্রাকের মধ্যে থেকে ৮১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম জেআই