রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দুই হাজার পিস ইয়াবাসহ নাসির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

নাসির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ইদ্রিস মিয়া ছেলে। বুধবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের যাত্রী নাসিরের দেহ তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বর্তমানে তাকে রেলওয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় নাসিরের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ওএফ