রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় রিয়াদ হেসেন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আর দুইজন।

বুধবার ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইমন (১৪) ও আকাশ (১৫)।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, তিনজন একজন সাইকেলে করে যাওয়ার সময় শেরপুরগামী যাত্রীবাহী বাসে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে রিয়াদ মারা যায়। বাকি দুইজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

এমবি