রাজধানীতে বাস চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।নিহত বৃদ্ধার নাম খোরশদা বেগম (৫৬) বলে জানা যায়।
মঙ্গলবার সকাল ১০টায় গেন্ডারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, গেন্ডারিয়ার ধুপখোলা নাখালপাড়া এলাকায় রাস্তা পার হয়ে গিয়ে একটি চলন্ত বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তৎক্ষণাত তাকে আরো কয়েকজন এলাকাবাসীর সহাযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের আত্মীয় মোশাররফ হোসেন জানান, খোরশদা বেগম একজন ডায়বেটিকস রোগী। তিনি মঙ্গলবার সকালে ডায়বেটিকস পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় একটি ঘাতক বাস তাকে চাপা দিলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]