রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ দুটি ঘটনা ঘটে।
এরমধ্যে, রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা বাসস্ট্যান্ডের পাশে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত পরিচয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই প্রাইভেটকারটি আটক করা যায়নি।

এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর কাওলা এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আরেকটি ঘটনা হলো, রাজধানীর গাবতলী গুরুর হাট সংলগ্ন ব্রিজের ঢালে ট্রাক চাপায় আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি গরুও মারা যায়।

দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল জানান, বুধবার দিনগত রাত আনুমানিক ১২টায় গাবতলী গুরুর হাট সংলগ্ন ব্রিজের ঢালে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় মারা যান। এ ঘটনায় দুটি গরুও মারা যায়। ওই ব্যক্তির বাড়ি রাজধানীর বাড্ডা এলাকায়। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ওই দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপতালে নেওয়া হয়েছে।

ইআর