গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোয়ালবাথান গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুতের স্ত্রী তাহমিন আক্তার (৩৮), তার ছেলে তালহা (১২), একই এলাকার বিদ্যুতের চাচাত ভাই রিপন এবং তার স্ত্রী লাকী আক্তার ও তার শিশু মেয়ে নূরজাহান (০৬) এবং প্রাইভেটকারের চালক মিনহাজউদ্দিন।
জানা গেছে, রবিবার সকালে কালিয়াকৈর থেকে প্রাইভেটকারে করে পরিবারের পাঁচ সদস্য প্বার্শবর্তী খ্রিষ্টান মিশন স্কুল যাচ্ছিল। প্রাইভেটকারটি উপজেলার গোয়ালভাথান রেলক্রসিংয়ে পৌঁছালে ঢাকা থেকে কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি এটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এবং ভিতরে থাকা পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মুস্তাঈন





