চট্টগ্রামের রাস্তায় আজ কোন গণপরিবহন নামেনি। শ্রমিক দিবসকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এতে করে সকাল থেকেই দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গাড়ি না পেয়ে পায়ে হেঁটে এবং রিক্সায় চড়ে গন্তব্যে পৌঁচাতে হচ্ছে যাত্রীদের।
শ্রমিক সংগঠনগুলো জানায়, গত শনিবার সংগঠনগুলোর পক্ষ হতে জানিয়ে দেওয়া হয়েছিল যে; মহান মে দিবসে তাদের শ্রমিকের ছুটি থাকবে। সে আলোকে আজ কোন গণপরিবহন নামেনি।
অন্যদিকে গণপরিবহন না থাকায় পুরো চট্টগ্রামের রাস্তাগুলোতে যাত্রিদের হাহাকার চলছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। ব্যাক্তিগত পরিবহন ছাড়া যারাই বের হচ্ছেন তাদের গুণতে হচ্ছে অতিরিক্ত রিক্সা ভাড়া। অথবা হাটতে হচ্ছে মাইলের পর মাইল।এমনই জানিয়েছেন কয়েকজন যাত্রী।
বহদ্দরহাট হতে চকবাজার যাওয়ার জন্যে অপেক্ষমান মোঃ নুরুল ইসলাম জানান, আমি সকাল হতে গাড়ির জন্যে অপেক্ষা করে গাড়ি না পেয়ে বাধ্য হয়ে রিক্সা করে অতিরিক্ত ভাড়া দিয়ে চকবাজার যাচ্ছি।
অন্য একজন জানান, ভাই পকেটে বেশি টাকা নিয়ে বের হইনি, এখন এসে দেখি গাড়ি নেই; বাধ্য হয়েই হেটে যেতে হচ্ছে।
অনেকেই শ্রমিক সংগঠনের এমন সিদ্ধান্ত কে জনগনের জন্য দূর্ভোগ বলে মনে করেন। তারা মনে করেন এমন সিদ্ধান্ত নেওয়া পরিবহণ সংগঠনগুলোর উচিত হয়নি।
মাসুম/জারিফ





