নরসিংদীর শিবপুরে স্কুলছাত্রী আজিজা খাতুনকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি তার চাচি বিউটি বেগম (২৬) ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে জেলার বিশ্বনাথ থানাধীন মীরেরগাঁও গ্রাম থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপরজন হলেন সানোয়ারা বেগম (৫০)। তিনি হত্যা মামলার ৪ নম্বর আসামি।

আজ (মঙ্গলবার) সিলেট র‌্যাব-৯ -এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ -এর একটি চৌকস দল গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে মীরেরগাঁও গ্রাম থেকে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতার দুই জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমবি