মিরপুর-২ নম্বর কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে নজরুল ইসলাম (৫০) নামের এক রোগির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ওই হাসপাতালের অ্যাডমিন রফিকুল ইসলাম ও ওয়ার্ড বয় আবুল কালাম আজাদ জানান, দুপুরে হঠাৎ পড়ে যাওয়ার শব্দ হয়। হাসপাতালের নিচে গিয়ে দেখা যায় নজরুল নামের ওই রোগি পড়ে আছেন। জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দার করিডোর থেকে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঢামেক পুলিশ আবুল কালাম আজাদকে আটক করেছে।

এএইচ