বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার রাতে পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দির উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোতালেব জানান, বিগত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি কমেছে। বর্তমানে যমুনার পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো জানান, এ উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় যমুনার পানি বাঙালি নদীতে প্রবেশ করছে। এতে বাঙালি নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর তীরবর্তী এলাকার জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ