পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাতার হামলায় শ্বশুর নিহত হয়েছেন। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের জামাতা চুন্নু মিয়াকে আটক করেছে পুলিশ।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, বাড়িতে দালান নির্মাণ নিয়ে জামাতা চুন্নু মিয়ার সাথে শ্বশুর মাসুদ মিয়ার (৬০) বিরোধ চলছিল। এর জের ধরে সকালে চুন্নু মিয়া তার দলবল নিয়ে শ্বশুরের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শ্বশুর মাসুদ মিয়া মারা যায়।
ঢাকা. ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





