যশোরে কাঠেরপুল মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল কুমার কুণ্ডু বলেন, প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে মার্কেটের জেস প্রিন্টার্স ছাড়াও কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না বলে জানা তিনি।
এআর





