বাংলা নববর্ষ ১৪২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির মুক্তমঞ্চে ‘বাংলা নববর্ষ’ শিরোনামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি সঙ্গীত দলের পরিবেশনায় সমবেত সঙ্গীত। এর পরপরই শুরু হবে একক আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি করবেন হাসান ইমাম, কৃষ্টি হেফাজ, জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।
এছাড়া থাকছে সমবেত নৃত্য, একক সংগীত পরিবেশনা ও আদিবাসীদের বিভিন্ন পরিবশেনা। সবশেষে থাকছে পুঁথিপাঠের আসর। পুঁথিপাঠ করবেন মুন্সিগঞ্জের শিশির রহমান।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের যৌথ উদ্যোগে বর্ষবিদায় উপলক্ষে ‘চৈত্র সংক্রান্তি’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে থাকছে বাঁশিবাদন, সমবেত সঙ্গীত, পুতুল নাচ,একক সঙ্গীত, একক আবৃত্তি,সরোদ বাদন,রায়বেশে-নৃত্য, সংযাত্রা, গম্ভীরা ও মুকাভিনয়।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
শিল্পকলায় বর্ষবরণ
বাংলা নববর্ষ ১৪২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির মুক্তমঞ্চে ‘বাংলা নববর্ষ’ শিরোনামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি সঙ্গীত দলের পরিবেশনায় সমবেত সঙ্গীত।





