সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার কামারগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আবদুর জলিল মিয়া (৩৮) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
নিহত জলিল মিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার কামারগাঁও গ্রামে সকাল সাড়ে ১০টার দিক এ সংঘর্ষে ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কামারগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তাহের মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুর জলিল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই জলিল মিয়া মারা যান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এবি





