চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন চলাকালে পিস্তলসহ আঙ্গুর আলী(৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠের সম্মেলন স্থলের কাছ থেকে তাকে আাটক করা হয়। আঙ্গুর আলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে।

শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান জানান, কড়া নিরাপত্তায় যখন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছিল। সে সময় শিবগঞ্জ বাজারের মনাকষা মোড়ে পুলিশ চেক পোস্ট বসায় ও অস্ত্রধারী আঙ্গুরকে আটক করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ