ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এসএম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, কমিউনিটি পুলিশের কারণে নিজেদের ক্ষমতা খর্ব হয় বলেই ওসিরা তাদের পছন্দ করেন না। কিন্তু থানায় ঘোরাফেরা করা দালাল চক্র উৎখাত করতে কমিউনিটি পুলিশ মোক্ষম হাতিয়ার।

রোববার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশ ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

পুলিশের বর্তমান আইজিপি একেএম শহীদুল হককে বাংলাদেশের কমিউনিটি পুলিশের জনক উল্লেখ করে ডিআইজি জানান, তিনিই রাজশাহী বিভাগের ১৬টি জেলায় প্রথম কমিউনিটি পুলিশিং চালু করেন।

আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) আবু আহাম্মদ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, ফুলবাড়িয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট শামসুল হুদা এবং জেলার বিভিন্ন অঞ্চলের কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ।

কেএইচ