সিলেট মহানগর পুলিশের আওতাধীন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মুরছালিনকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর খায়রুল ফজল।
গত কয়েকদিন ধরে দক্ষিণ সুরমা থানায় ঘন ঘন ডাকাতির ঘটনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাকে বদলি করা হয়।
বৃহস্পতিবার রাতে তাকে বদলি করে গোয়েন্দা বিভাগে আনা হয়েছে। তার স্থলে নতুন যোগ দেয়া খায়রুল ফজল বিমানবন্দর থানার ওসি ছিলেন বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মুরছালিনের বদলি ও খায়রুল ফজলের যোগদানের সত্যতা নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ।
এআর





