বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে পাচারের সময় লাভলু ব্যাপারী (৩৫) নামে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীকে ০৭টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস সদস্যরা।
বৃহস্পতিবার (০৭জুন) সন্ধ্যা ৭ টায় ওই যাত্রী কাস্টম আনুষ্ঠানিকতা সম্পূর্ন করে ভারত প্রবেশ মুহূর্তে তার শরীর তল্লাশী করে পায়ু পথ থেকে এই স্বর্ণের বার পাওয়া যায়।
সে শরিয়তপুরের জাজিয়া উপজেলার কিন্নাউল্লা মাতবরকান্দি গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে।
কাস্টমস গোয়েন্দা সুত্রে জানায়, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধী দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যের। পরে তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে। এসময় সে শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বিকার করে। পরে তার শরীর স্কানিং করে দেখা যায় পায়ু পথে স্বর্ণ বারের অস্তিত্ব রয়েছে। উদ্ধার হয় ৭শ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ডেপুটি কমিশনার জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ন-পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপার্দেও প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
শেখ নাছির উদ্দিন/এসএম





