রাজধানীর মৌচাক-মালিবাগ রেলগেট এলাকায় এক ইঞ্জিনিয়ারকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম (২৮) নামে ওই ব্যক্তি তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত শফিক ইন্টারনেটের আইটি ইঞ্জিনিয়ার। তার বাসা বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায়। রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে মৌচাক-মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলামের পায়ে ছুরিকাঘাত করা হয়। প্রথমে রিকশাচালক তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় সকালে।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ইতোমধ্যে তিনি চিকিৎসা শেষে বাড়িও ফিরে গেছেন।

এমবি