শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নারায়নপুর ইউনিয়নের যে সকল মুরব্বীগন ইন্তেকাল করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনায় গত শুক্রবার রাজধানীর শশী রেস্তোরায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়নপুর ইউনিয়নের তরুন সমাজ সেবক মোহাম্মদ জহিরুল ইসলামের আমন্ত্রণে নারায়নপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম মাতাব্বরের সুযোগ্য সন্তান  দানবীর মরহুম আব্দুল কুদ্দুস রাড়ীসহ সকলের জন্য মাগফিরাত ও দোয়া কামনা করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম মাতাব্বর তিনি ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, নারায়নপুর উন্নয়ন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সমাজিক সংগঠন তাই তিনি নারায়নপুর বাসীর উন্নয়নের স্বার্থে সকল দল ও মতের মানুষদের পাশে থাকার আহ্বান জানান।

প্রধান অতিথিসহ সকল বক্তাগন নারায়নপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য জহিরুল ইসলাম মাতাব্বরকে সাধুবাদ জানান এবং সকল ধরনের সমাজিক কাজে নারায়নপুর উন্নয়ন ফাউন্ডেশনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু হাওলাদার, সভাপতিত্ব করেন নারায়ণপুর মুন্সী বাড়ির কৃতি সন্তান আনোয়ার হোসেন মুন্সী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুরের কৃতি সন্তান বাংলাদেশ সোনালী ব্যাংকের জিএম মোঃ আব্দুল জলিল স্যার বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম (দুলু মুন্সী ),মোঃসিদ্দকুর রহমান বেপারী, মোঃ জুয়েল মাতাব্বর, হিরো তালুকদার , মোঃ এস্কানদার তালুকদার , ইমাম মাঝি, মহাসিন খান,মরহুম আব্দুল কুদ্দুস রাড়ীর ছেলে মোঃ মামুনুর রশিদ রাড়ী প্রমুখ ।

আরো যে সকল ব্যক্তিগন উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ হোসাইন আকন, মোঃ জাকির হাওলাদার, মোঃ মিন্টু সিকদার, ফারুক আহমেদ মাদবর ,আলতাফ হোসেন, মুন মুন্সী, জসিম মাদবর , মনোয়ার মাস্টার, এডভোকেট আব্দুল রশিদ সহ নারায়ণপুরের শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ। এএস