রাজধানীর মিরপুর-১২ নম্বরে মোল্লা মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে ওই মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
মিরপুর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আবদুল কাদের বলেন, ‘বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ও কুর্মিটোলার দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।’ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান আবদুল কাদের।
কী কারণে অগ্নিকাণ্ড ঘটে বা এর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
এমই





