নড়াইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। নড়াইল শহর সংলগ্ন মালিবাগ মোড় থেকে সোমবার ভোরে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন— খুলনার সিদ্দিকীয়া মাদাসার শিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুর রহিম ও শিবিরের কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি রিমন মোল্যা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে মোটরসাইকেল তল্লাশি করে ৩ শিবির নেতাকে আটক করে।
পুলিশের দাবি এ সময় তাদের কাছ থেকে একটি সাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, বেশ কিছু জিহাদি বই ও সিডি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, শিবির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নড়াইল সদর থানায় মামলা হয়েছে।
এম এ





