ঝালকাঠির রাজাপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী (টিসি মহর) মো. মিল্লাত হোসেনকে (৩০) চার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মিল্লাত উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এলাকার নুরুল ইসলামের ছেলে।
শুক্রবার রাতে উপজেলার বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়।
শনিবার সকালে মিল্লাতের বিরুদ্ধে রাজাপুর থানার এসআই আব্দুল কাইউম বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
রাজাপুর থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর ও তার নিজের মোটরসাইকেলে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় চার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকেও আটক করা হয়।
এমকে





