রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রের পূর্ব দিকের রাস্তা থেকে অজ্ঞাত ব্যাক্তির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি একজন পুরুষের লাশ বলে নিশ্চিত হলেও তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় শেরে বাংলা নগর থানার পুলিশ।
এ বিষয়ে শেরে বাংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান মণ্ডল জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে পূব পাশের রাস্তায় এক ব্যক্তির খণ্ডবিখণ্ড লাশ দেখতে পেয়ে জনৈক পথচারী থানায় খবর দেন। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তিনি জানান, রাস্তা পারাপারের সময় হয়ত সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি নিহত হয়েছেন। এরপর রাস্তার পাশে পড়ে থাকায় অন্যান্য গাড়িও তাকে চাপা দেয়। এতে তার লাশ খণ্ডবিখণ্ড হয়ে যায়।
পুলিশ গিয়ে খণ্ডবিখণ্ড লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
রাজধানীতে অজ্ঞাত ব্যাক্তির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রের পূর্ব দিকের রাস্তা থেকে অজ্ঞাত ব্যাক্তির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি একজন পুরুষের লাশ বলে নিশ্চিত হলেও তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে লাশটি উদ্ধার





