নওগাঁ জেলার রানীনগর উপজেলার বড়গাছা এলাকা থেকে বাবু ওরফে মুসকা নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, সন্ধ্যায় গোপন সংবাদে উপজেলার বড়গাছা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ বাবুকে খুঁজে পেয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তার বাবু জেএমবির সক্রিয় সদস্য ও বাংলা ভাইয়ের অন্যতম সদস্য।


এআই