গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় লিটন মন্ডল (৪৫) নামে এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত লিটনের বাড়ি নওগাঁয় হলেও তিনি টঙ্গীর আউচপাড়ার জনৈক রুহুল আমিনের বাড়িতে ভাড়া থেকে ঝুট কাপড়ের ব্যবসা করতেন।
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, একজন ব্যক্তি বাসায় ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে লিটনকে বৃহস্পতিবার ভোরে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকাল ৭ টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
[b]গাজীপুর,২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]
জাতীয়
টঙ্গীতে নিজ বাসায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় লিটন মন্ডল (৪৫) নামে এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।