খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামে ইফতারি খেয়ে নারী-শিশুসহ কমপক্ষে ৯০ জন অসুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে বেশি অসুস্থতা বোধ করলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা বলছেন, রোগীদের ডায়রিয়া ও বমি হচ্ছে। ফুড পয়জনিং ও জীবানুযুক্ত পানি পান করায় তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অসুস্থদের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় ব্রহ্মগাতি গ্রামের বাসিন্দারা ইফতারি খেয়ে অসুস্থ হতে থাকেন। ভোরে সেহরি খাওয়ার পর থেকে তারা বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতিয়ার শেখ এবং মেডিক্যাল অফিসার ডা. শবনম সুলতানা জানান, আক্রান্তদের ডায়রিয়া ও বমি হচ্ছে। ফুড পয়জনিং থেকে এবং জীবানুযুক্ত পানি পান কারায় তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

এফএফ