রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন বিদেশিসহ ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটককৃত বিদেশিরা হলো নাইজেরিয়ান নাগরিক।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, র্যাব-২ অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে। এ চক্রটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
এমএম





