নড়াইল সদর উপজেলায় স্বামীর নির্যাতন সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রমা মন্ডল (২৭) সদর উপজেলার দেবভোগ গ্রামের নিমাই মন্ডলের মেয়ে।

রবিবার রাতে রমা বাবার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় স্বামী গ্রাম পুলিশ সদস্য কৃষ্ণ বিশ্বাসকে (৩৫)আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে উপজেলার মালিয়াট গ্রামের মাহানন্দ বিশ্বাসের ছেলে কৃষ্ণ বিশ্বাসের সঙ্গে রমা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কৃষ্ণ প্রায়ই রমাকে চাপ দিত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এসব নির্যাতনে অতিষ্ট হয়ে ওইদিন রাতে রমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এআই