রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পৃথক পৃথকভাবে দুজন বিষপান ও একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার ভোর ও মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারীরা হলেন নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামের মুজিবের স্ত্রী রাবেয়া খাতুন (৩০), গণপত্যা গ্রামের সুশান্ত মন্ডলের ছেলে রিপন মন্ডল (১৪) ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের জামাল শেখের স্ত্রী আকলিমা বেগম (২৫)। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহজালাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এএইচ





