আরবী নববর্ষ অর্থাৎ ১৪৪৩ হিজরি সনের পবিত্র মুহররম মাস কোনদিন থেকে শুরু হবে এবং চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও আশুরার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ রোববার (৮ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামীকাল সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
অত্র সভায় সভাপতিত্ব করবেন ধর্ম-বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এইচএন





