রোটার্যাক্ট ক্লাব অব অপরুপা চিটাগাংয়ের (২০১৬-১৭) রোটাবর্ষের ৩য় বোর্ড সভা নগরীর বহদ্দারহাটস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৮-১৯ রোটাবর্ষের কমিটি ঘোষণা করা হয় ।
এ সময় ক্লাব সভাপতি রোঃ বেলাল হোসাইন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ক্লাবের অতীত সভাপতি ও আর.আর রোঃ মো: সাহাদাত চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন রোঃ নাইমুল ইসলাম, রোঃ মুবিনুল হক, রোঃ হেলাল, রোঃ মোরশেদ, রোঃ মুন্নাসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সকলের সর্বসম্মতিক্রমে (২০১৮-১৯) রোটাবর্ষের জন্য রোটার্যাক্টর মোঃ ছোটন মিয়া চৌধুরী কে ক্লাব সভাপতি এবং রোঃ সানজিদা আকতার আখি কে ক্লাবের সচিব হিসেবে নির্বাচিত করা হয়।





