যশোরের মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- মনিরামপুরের দোদাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (২৫) ও সুমন (২২)।
আহতরা হলেন- একই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ফাতেমা (৩৫) ও মাহাবুবুর রহমানের ছেলে শিমুল (৭)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের রবিউল ইসলাম তার ইট ভাটায় আব্দুল আজিজের বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়েছেন। ওই তার ছিঁড়ে সকালে এই দুর্ঘটনা ঘটে।
কেএইচ





