রাজধানীর মুগদায় আল আমিন (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাতে মুগদা এলাকার ল্যাংটা ফকিরের গলি এলাকায় আল-আমিনকে পিটিয়ে আহত করা হয়। ধানমণ্ডির কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে মারা যান তিনি।

আল আমিন মুগদা মাণ্ডা এলাকার মনির হোসেনের ছেলে।

মুগদা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজমল হোসেন জানান, আল আমিন ওই এলাকায় নুডুলস বিক্রি করতেন। বুধবার রাতে এক নারীকে কেন্দ্র করে তাকে পিটিয়ে আহত করে স্থানীয় কয়েকজন যুবক। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ধানমণ্ডি কিডনি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।

এআই