সিরাজগঞ্জের ট্রাকের নিচে চাপা পড়ে আবু মুসা ভূইয়া (৩৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সে কামারখন্দ উপজেলার বড়ধুল ইউনিয়নের কুড়াউদপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, মহাসড়ক অতিক্রম করার সময় অজ্ঞাতনামা একটি ট্রাক বাইসাইকেল আরোহীকে চাপা দিলে মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাকটি পালিয়ে গেছে। নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





