চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার একটি বাসা থেকে শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোররাত ২টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে সরকার বিরোধী পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্যে শিবিরের নেতাকর্মী জড়ো হওয়ার খবর পেয়ে রাত ২টায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০জনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে বিপুল পরিমান পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার শামীম।
এআর





