শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পতাকাতলে সমাবেত হতে হবে।
রোববার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত দু:স্থ নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
আমু বলেন, আজকে তৃণমুল পর্যায়ে যেভাবে তার প্রতীক দেয়া হয়েছে, সেইভাবে তাদের সহযোগিতা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অন্যান্য সেক্টরের মত অবহেলিত নারী সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সমস্ত কর্ম কৌশল আওয়ামী লীগ সরকার গ্রহণ করেছিল যার জন্য বাংলাদেশের নারী সমাজ আজ অনেক দূরে এগিয়ে গেছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক দু:স্থ নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়।
ওএফ





