বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে নাটোরের লালপুরে উজির আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
লালপুর উপজেলার কেশবপুর গ্রামের বখতিয়ার হোসেন জানান, তার বড় ভাই রাজমিস্ত্রি উজির আলী (৪৫) অনেকের মতোই বৃহস্পতিবার সারা দিন বাড়ি বসে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল খেলা দেখছিলেন। খেলায় বাংলাদেশ দলের পরাজয় অনুমান করতে পেরে তিনি অস্থির বোধ করতে থাকেন। খেলা শেষে বাংলাদেশ দলের শোচনীয় পরাজয় সইতে না পেরে বুক চেপে ধরে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ সময় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা উজির আলীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকার শত শত মানুষ হাসপাতাল ও তার বাড়িতে ছুটে যান।
জেএ





