মক্কায় পবিত্র হজ পালনে এসে আরো ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- পাবনার মো. আকবর হোসাইন (৬২) পাসপোর্ট নং বি এ ০০৪৯৬৬১, রাজশাহীর শাহাজান আলী (৭৫), পাসপোর্ট নং AC১১৫৯৫০৯।
অপর দু’জন নোয়াখালী জেলার মো. নুরুল হোসাইন (৬১) পাসপোর্ট নং AG৭৬০৪৭৭৫ ও তোফাজ্জল হোসাইন (৫৯) পাসপোর্ট নং BA০৮৫০৯৫০।
এ নিয়ে এবারে হজে আসা বাংলাদেশিদের মধ্যে ১৫ জন হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে।
এর আগে মৃত্যুবরণকারী ১১ বাংলাদেশি হলেন- সাহাব উদ্দিন (৬৯), আব্দুস সালাম (৭৭), মাসুদা খাতুন (৮২) মোহাম্মদ শাহাজান সিকদার (৭১), ফিরোজা খাতুন (৬৫), আমিন উল্লাহ (৭৯) মোহাম্মদ সাদিক (৭৪), মোহাম্মদ ইব্রাহিম (৯২), মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), মতিউর রহমান (৬৪) ও আবুল কাশেম (৬২)।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





