নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে শুক্রবার বিকেলে আগুন লেগে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে।
এলাকাবাসী জানান, খালিয়াজুরীর লেপসিয়া বাজারের নূরুল ইসলামের তুলার দোকান থেকে শুক্রবার বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে বাজারের মনোহারি, টিনের, চা স্টল, খাবার হোটেল, লেপ-তোষক, ইলেকট্রিক, মিষ্টির দোকানসহ বিভিন্ন পণ্য সামগ্রী দুই শতাধিক ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন জানান, আগুনে বাজারের প্রায় সব দোকানপাট পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। ধারণা করা হচ্ছে- পল্লি বিদ্যুতের সংযোগের ক্রটির কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খালিয়াজুরী ইউএনও বদরুল হাসান লিটন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজারটি হাওর এলাকায় হওয়ায় দমকল বাহিনী যাওয়ার কোনো ব্যবস্থা নেই।
এমআর





