নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়ায় ২০ ইউনিয়ন পনিষদ নির্বাচন ১০টিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি ও সাতটিতে বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার মোহনগঞ্জের বড়খাশিয়া বিরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মোতাহার হোসেন চৌধুরী, বড়তলী বানিহারী ইউনিয়নে আওয়ামী লীগের মুখলেছুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. রফিকুল ইসলাম মুরাদ, মাঘান সিয়াধার ইউনিয়নে আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক, সমাজ সহিলদেও ইউনিয়নে আওয়ামী লীগের আমিনুল ইসলাম খান সোহেল, সুয়াইর ইউনিয়নে আওয়ামী লীগের কামরুল হাসান সেলিম ও গাগলাজোর ইউনিয়নে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
অন্যদিকে জেলার কেন্দুয়ার গনডা ইউনিয়নে আওয়ামী লীগের সাজেদুল ইসলাম সনজু, সান্দিকোনায় আওয়ামী লীগের মো. আজিজুল ইসলাম, মোজাফরপুরে আওয়ামী লীগের নূরুল আলম মো. জাহাঙ্গীর চৌধুরী, কান্দিউড়া ইউনিয়নে বিএনপির মো. শহীদুল্লাহ কায়সার, চিরাং ইউনিয়নে বিএনপির মাহবুব আলম খান জরিপ, বলাইশিমুলে বিএনপির আলী আকবর মল্লিক, নওয়াপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম শফিক, আশুজিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম, দলপা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুর রহমান অলি, মাসকায় বিএনপির বিদ্রোহী মোস্তাফিজুর রহমান খুকুমণি, পাইকুড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন কবীর চৌধুরী, গড়াডোবায় আওয়ামী লীগের বিদ্রোহী মজিবুর রহমান ওরফে বাবলু, রোয়ইলবাড়ি আওয়ামী লীগের বিদ্রোহী এসএম ইকবাল রুমী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
ওএফ





