আমিরে হিযবুল্লাহ,ছারছীনা শরীফের পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন- দুনিয়ার এ জীবন ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী জীবন হচ্ছে পরকাল। দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে পরকালীন সুখ-শান্তির জন্য সম্বল সংগ্রহ করাই বুদ্ধিমানের কাজ। মুমিন মুসলমান তাঁর জীবনকে আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর রঙ্গে রঙ্গীন করবে। আর আল্লাহমুখী জীবন গঠন করাই সৃষ্টির উদ্দেশ্য।
গতকাল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন কামারখোলা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে আয়োজিত তিন দিন ব্যাপী ঈছালে ছওয়াব মাহফিলের প্রথম দিন বাদ মাগরীব জিকির-আজকার, তা’লীম, মীলাদ-ক্বিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে মাহফিলের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহমুখী জীবন গঠনের পূর্ব শর্তই হলো নেক আমল ও ছোহবতে ছালেহীন। নবী-রাসূলদেও আগমনের পথ বন্ধ। আমরা সাহাবায়ে কেরামদেরকেও পাবনা। কিন্তু ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে রয়েছেন ওলামা ও আওলিয়ায়ে কেরামগণ। আমরা যদি তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ।
খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব এম. এম. এনামুল হকের সভাপতিত্বে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর ছারছীনা ছেলছেলার ওলামায়ে কেরামগণওয়াজ নসীহত করেন।
উল্লেখ্য, আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল শুক্রবার বাদ জুমআ’ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও সুখ-শান্তি কামনা কওে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মোনাজাত পরিচালনা করবেন।
আবদুর রহমান/ জারিফ





