বাঁশখালীবাসী সবসময় সকল নির্বাচনে আলেম উলামাদের পক্ষে তাদের ব্যালটের রায় দেওয়ার মধ্যে দিয়ে অত্যাচারী শাসকের সকল জুলুমের জবাব দিয়েছে। তার ধারাবাহিকতা রক্ষা করবে শেখের খীল বাসী।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২নং শেখের খীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক ঐক্য পরিষদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা হামেদ হাছন এর আনারস মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি ছাত্রনেতা তৌহিদুল ইসলাম।

তিনি আরো বলেন ইতিমধ্যে শেখের খীলে আনারস মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। যদি নির্বাচন কমিশন নির্বাচনের দিন নিরেপেক্ষ থাকে তাহলে হামেদ হাছন এর বিজয় তথা জনগণের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

আর নির্বাচনের দিন আনারস মার্কার বিজয় নিয়ে নিজ বাড়ি ফিরতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ছাত্রনেতা তৌহিদুল ইসলাম।

উক্ত নির্বাচনী প্রচারণায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা এরশাদ হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির সভাপতি ইমরান হোসাইন ও ছাত্রনেতা তৈয়ব হোসাইনসহ প্রমুখ।

মাসুম/এমএনজে